শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্র দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জনাব জাবেদ রেজার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপনসহ অপপ্রচারের প্রতিবাদে আজ সোমবার স্থানীয় একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জনাব জাবেদ রেজা জানান, বান্দরবান জেলা বিএনপির আগামি দিনের তরুণ নেতৃত্বকে বাধাগ্রস্ত করতে একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইসলামী শিক্ষাকেন্দ্র, কাঠ ব্যবসায়ী সমিতির অনুমোদিত কমিটি ও প্রতিবেশীর জমি দখলের মতো মিথ্যা,বানোয়াট সংবাদ বিভিন্ন মিডিয়াতে প্রচার করে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দখলদারদের শক্ত হাতে দমন করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে দখলদারদের দল থেকে বহিস্কার করে তাদের বিরুদ্ধে মামলা দিতে বলেছেন। সংবাদ সম্মেলনে জনাব জাবেদ রেজা তার বিরুদ্ধে অপ্রচারকারীদের দমনে আইনী সহায়তা নেয়ার কথা উল্লেখ করেছেন।

এসময় বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন তুষার, সিনিয়র নেতা লুসাই মংসহ বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com