শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবানে অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সুশিক্ষা গ্রহণে পাহাড়ি জনপদ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন কর্তৃক অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আবেদনকৃত ১৯ জন শিক্ষার্থীর মাঝে একাদশ শ্রেণীর বিভিন্ন বিভাগের বই বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সারোয়ার জাহান তূর্য, ভারপ্রাপ্ত অধিনায়ক বান্দরবান সেনা জোন। এছাড়াও জোনাল স্টাফ অফিসার লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধা উপস্থিত ছিলেন।

বই বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মেজর সারোয়ার জাহান তূর্য বলেন, সেনাবাহিনী সর্বদা দেশের জন্য নিবেদিত এক নাম। পার্বত্য অঞ্চলে সুশৃংখল প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম প্রতিনিয়ত জারি রেখেছে। শিক্ষা দীক্ষায় পাহাড়ে যেন কেউ পিছিয়ে না থাকে এ লক্ষ্যে কাজ করছে বান্দরবান সেনা জোন। আপনাদের মাঝে এই বই বিতরণের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য এই যে, আপনারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। বান্দরবান সেনা জোন বর্তমানে মতো ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়ন কার্যক্রম চলমান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com