শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে অপহরণের ৪৮ ঘণ্টা না পেরুতেই ৭ বছরের শিশু উদ্ধার

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে অপহরণের ৪৮ ঘণ্টা না পেরুতেই অপহৃত সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কক্সবাজার রামু উপজেলার বাসিন্দা রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল ইসলামের।

শুক্রবার (১ আগস্ট) বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম স্বাক্ষরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুলাই দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌদি প্রবাসী জনৈক সাইফুল ইসলামের বাড়িতে পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যাক্তি হামলা চালান। এ সময় বাড়িতে সাইফুলের স্ত্রী শাহেদা বেগম তার ১১ বছর বয়সী কন্যাসন্তান এবং সাত বছর বয়সী ছেলেসন্তানকে নিয়ে অবস্থান করছিলেন।

অপহরণকারীরা বাড়ির ঢেউটিনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ছেলে সন্তানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন অপহরণকারীরা ভিকটিমের মা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে সন্তানকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। শাহেদা বেগম বিষয়টি নাইক্ষ্যংছড়ি থামা-পুলিশকে জানান। জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের তাৎক্ষণিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। শুক্রবার (১ আগস্ট) পুলিশের আভিযানিক দল দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দলের একজন সদস্যকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com