রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বলপ্রয়োগ ও নির্বিচার আটক বন্ধের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বাংলাদেশে রাজনৈতিক সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্বিচারে আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) ব্রিফিংয়ে এ কথা জানিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের কথা জোর দিয়ে তুলে ধরেছেন।

মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয়জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনি গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন।

ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, পুলিশ এখনো দলটির শীর্ষ নেতাদের গ্রেফতার অব্যাহত রেখেছে। সরকার যখন বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতাদের, এমনকি তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করছে তখন আপনি কীভাবে বিশ্বাস করেন যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে?

জবাবে ডোজারিক বলেন, সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেন তাদের অধিকার চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা পায়, সে অধিকারের বিষয়টিতে সম্মান প্রদর্শন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com