বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বরগুনায় কিশোরীকে এক মাস আটকে রেখে ধর্ষণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে এক কিশোরীকে অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে আমতলী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন।

অভিযুক্তরা হলেন- আমতলী পৌরশহরের বাসিন্দা মাহবুবুর রহমান (৬৫), তার স্ত্রী শেফালী বেগম (৫৮), ছেলে মারুফ হোসেন জিসান (২৫), আবু জাফরের ছেলে জাহিদুল ইসলাম শাওন (৩৫) ও শাওনের স্ত্রী মাহমুদা আক্তার নিপা (৩০)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২১ নভেম্বর আমতলী চৌরাস্তা থেকে জিসান ও তার সহযোগীরা ওই কিশোরীর মুখে চেতনানাশক ওষুধযুক্ত রুমাল ধরে অপহরণ করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে এক মাস আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

কিশোরীর বাবা বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার দিন রাতে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর ১৯ ডিসেম্বর বিকেলে মেয়েকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাছে ফেলে যায় মারুফ ও তার সহযোগীরা। মেয়েকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সে এখনো চিকিৎসাধীন।

মামলার বাদী কিশোরীর মা বলেন, আমার মেয়ের এত বড় সর্বনাশের আমি কঠোর বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com