বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
রেজাউল করিম রয়েল,শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্যামশিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্নÑসাধারন সম্পাদক মোঃ মুনসুর আহমদের সভাপতিত্বে ও জিএস নাজিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মোঃ হারুনউর রশিদ, শেখ মোঃ আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, অর্থ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম, সবজল কাজী,কাজী ইকবাল হোসেন পিউল, ডাঃ হাবিবুর রহমান,আঃ হালিম,সালাউদ্দিন মোড়ল,আক্তারুজ্জাম জয়, জিএস শাহ আলম, এডঃ সোহেল আলম,নজরুল ইসলাম,শাহজাহান চিশতি, সিরাজ তালুকদার,রফিকুল ইসলাম,পল প্রমুখ।