বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শ্যামসিদ্দি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গাদিঘাট গ্রামে এ কর্মসুচি পালিত হয়। শ্যামসিদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রমীজ উদ্দিন বেপারী, মোয়াজ্জেম হোসেন,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খলিলুর রহমান মাষ্টার, হারুন চেয়ারম্যান,কুকুটিয়া ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন মিন্টু, সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সিরাজদিখান উপজেলা যুকলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ, জয়নাল আবেদীন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, ডাঃ হাবিবুর রহমান, হারুন মেম্বার,দিপক মেম্বার,হামিদ মেম্বার,মামুন মেম্বার,আলাউদ্দিন মেম্বার,দিনেশ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান রাজু, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন সৈকত, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, উপজেলা ওলামা লীগের সভাপতি আলীনুর হোসেন,ইমাম হাসান প্রমুখ#

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com