বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রাঢ়ীকাল ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।
রাঢ়ীকাল ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক মোঃ হারুনউর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনসুর আহমেদ,শেখ মোঃ আলমগীর হোসেন,জিএস নাজির আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম,আহমেদ আলী ঢালী,কিবরিয়া আহমেদ, কাজী ইকবাল হোসেন পিউল,আক্তারুজ্জাম জয়,নজরুল ইসলাম,শাহজাহান চিশতি, রেজোয়ান হোসেন ঢালী, শাহিন খান,উৎপল আহমেদ পল,মহিলা নেত্রী ফিরোজা বেগম,শিরিন আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com