বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ শ্রীনগরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টায় শ্রীনগর এম রহমান কমপ্লেক্সের সামনে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসুচি পালিত হয়।মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান,মাকসুদ আলম ডাবলু,উপজেলা যুবলীগের সভাপতি পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়,যুবলীগ নেতা আলী আকবর শিকদার,মুনছুর আহমেদ কুতুব, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট,এসএস মুরাদ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com