শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনি‌ধি:: বগুড়ার শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাগর তালুকদার এবং স্বপন না‌মে তার এক সহ‌যোগী‌কে কুপি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এ সময় সাগ‌রের আরেক সহ‌যো‌গী‌কে কু‌পি‌য়ে আহত করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি শাজাহানপুর উপ‌জেলার আশেকপুর ইউনিয়‌নের সাবরু‌লে।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিষয়‌টি নিশ্চিত করে ব‌লেন, ‘সন্ধ্যায় সাগর তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে শাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাগর ও স্বপন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।’

হযরত আলী আরেও ব‌লেন, ‘সাগর তালুকদার শাজাহানপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। যে কার‌ণে এলাকার লোকজন তার ভ‌য়ে ভীতসন্ত্রস্ত ছি‌ল। সম্প্রতি জেল থে‌কে বের হওয়ার পর এলাকায় চাঁদাবাজি, দখলদারত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড চালা‌চ্ছি‌লে সাগর ও তার বাহিনী।’

শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

বগুড়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) শরাফত ইসলাম ব‌লেন, ‘সাগ‌র তালুকদা‌রের বিরু‌দ্ধে সাবরুলের সিহাব বাবু, প্রভাষক পারভেজ হত্যাসহ ১৫ থেকে ২০টি মামলা র‌য়ে‌ছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com