শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা!

বগুড়া জেলা প্রতিনিধি:: বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম।

নিহতরা হলেন- বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ইমরান নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পরিদর্শন করে। বারান্দায় রানী বেগমের রক্তাক্ত মরদেহ ও আরেক কক্ষে ইমরানের মরদেহ পড়েছিল। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com