শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় যাত্রীবাহী বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭জন।

মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাত ৪টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর রাত চারটার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৮ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৭ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com