শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় বাড়িতে ঢুকে স্ত্রী-শাশ্বড়ীকে কুপিয়ে হত্যা!

বগুড়ায় বাড়িতে ঢুকে স্ত্রী-শাশ্বড়ীকে কুপিয়ে হত্যা!

বগুড়া প্রতিনিধি, একুশের কণ্ঠ:: বগুড়ায় বাড়িতে ঢুকে স্ত্রী-শাশ্বড়ীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ঘাতক রুবেল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ২টায় সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

তিনি নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, ৭ বছর আগে সদরের আকাশতারা এলাকার রুবেলের সঙ্গে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সম্প্রতি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এর জেরে গত রাতে রুবেল ওই বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল ধারালো দা দিয়ে ছকিনা এবং আনোয়ারা বেগমকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরো বলেন, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com