শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা রনি বেগম (৩০) ও ছেলে আরাফাতের (৮) মৃত্যু হয়েছে। তবে পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

সোনাতলা থানার সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, রনি বেগমের বাড়ি সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রনি বেগম আজ সকালে ছেলেকে নিয়ে সোনাতলা আসছিলেন। তাদের দু’জনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি চলে আসায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এসময় ওই ব্যক্তিও আহত হন।

সোনাতলা থানার সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com