শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় আবাসিক হোটেলে মা-শিশু ছেলের মরদেহ

বগুড়া প্রতিনিধি:: বগুড়া শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষে মা ও তার ১১ মাস বয়সী ছেলের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ।

রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে থানায় ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com