শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন নাগরিক সংবর্ধনা এমপি বীর বাহাদুর উশৈসিং

বশির আহাম্মদ বান্দরবান প্রতিনিধি : বান্দরবান-কেরাণীহাট সড়কের দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ। কেউ ফুলের মালা আবার কেউ ফুলের পাপড়ির থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কখন আসবেন তাদের প্রিয় নেতা । সেই নেতাকে একবার এক পলকে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন সর্বস্তরের মানুষ । বলছি বীর বাহাদুর উশৈসিং এর কথা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন থেকে জয়ী তিনি। শুধু একবার নয় টানা সাতবার নির্বাচিত এমপি। সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে দেয়া হয় নাগরিক সংবর্ধনা।

এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকার স্থানীয় মানুষ গলায় মালা দিয়ে শুভেচ্ছা জানান। তবে বান্দরবান কেরাণীহাট সড়ক থেকে এমপি’র গাড়ি বহর প্রবেশ করতেই স্থানীয় নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আর বান্দরবান শহরে বীর বাহাদুর এমপি’র গাড়ি প্রবেশ করতেই সড়কের দুপাশে থাকা নেতা-কর্মীরা ফুল ছিটাতে থাকেন।

আর প্রিয় নেতাকে একবার দেখতে পেয়ে যেন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা সেই অপেক্ষার প্রহর যেন শেষ হলো। পথের পাশে দাঁড়িয়ে থাকা সুবীর বলেন, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। এমপিকে ফুল দিমু। ফুল দিয়েছি। অনেক ভালো লাগছে। লামা উপজেলা থেকে আসা বেলাল হোসেন জানান, লামা থেকে এসেছি।

বীর বাহাদুরকে নাগরিক সংবর্ধনা দিবে শুনে। দেখলাম বিশাল আয়োজন। শতাধিক তোরণে শুভেচ্ছা আর অভিনন্দন লেখা। সেই সাথে বিভিন্নস্তরের মানুষ এমপিকে ফুলের মালা পড়িয়ে দিচ্ছেন। এমপি বীর বাহাদুর উশৈসিং’র পিএস সাদেক হোসেন চৌধুরী জানান, রাস্তার দুপাশের হাজারো মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পথে পথে তার গাড়ি থেমেছে। নিয়েছেন শুভেচ্ছা আর ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com