বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ফিলিস্তিন নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

ফিলিস্তিন নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

রোববার (১ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ ফোনালাপ হয়।

ফোন কলে এরদোগানের সঙ্গে আলাপকালে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে।

অন্যদিকে ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র অব্যাহত চেষ্টা করেও পারছে না। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি।

সূত্র: আল আরাবিয়া

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com