শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ফরিদপুরে প্রাইম ব‌্যাংক পিএলসি’র এজেন্ট ব‌্যাংকিং আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক ॥
ঢাকা, জুন ০৮, ২০২৪: ফরিদপুরে এজেন্ট ব‌্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলায় রাজবাড়ি রাস্তার মোড়ে অবস্থিত স্বর্ণকমল মার্কেটে এই এজেন্ট ব‌্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেটটি প্রাইম ব‌্যাংক পিএলসি’র ফরিদপুর শাখার অধীনে স্থানীয় চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ পরিচালনা করবে।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবী এজেন্ট ব‌্যাংকিং আউটলেটটির শুভ উদ্বোধন করেন। মূলত ব‌্যাংকের ডিস্ট্রিবিউশন চ‌্যানেলের সম্প্রসারণ এবং আরও বেশি কাস্টমারদের সেবা দেওয়ার লক্ষ‌্যে এই এজেন্ট ব‌্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব‌্যাংকের এজেন্ট ব‌্যাংকিং অ‌্যান্ড ফিন‌্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুর রহমান সহ অন‌্যান‌্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com