বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফটিকছড়িতে পুকুরে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি থেকে:: বাবার সঙ্গে জিয়ারতের উদ্দেশ্যে মাইজভান্ডার দরবার শরীফে এসে চিরবিদায় নিল জাহিদ হাসান বাবলা নামে এক কিশোর।

রোববার (১৭ আগস্ট) দুপুরে মাইজভান্ডার দরবার শরীফের বড় রওজার সামনে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারায় সে। নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে।

হৃদয়বিদারক ঘটনাটি স্মরণ করে বাবা তুহিন মিয়া জানান, আমি আর বাবলা একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মা’কে ডাকতে গেছে। আমাদের চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু টের পায়নি। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তাকে পুকুরেই পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নেয়া হলেও ডাক্তার জানিয়ে দেন, আমার বাবলা আর নেই..

একটি ক্ষণিকের ভুল বোঝাবুঝি ও অসাবধানতায় নিভে গেল ১৩ বছরের এক কিশোরের প্রাণ। বাবা-মায়ের চোখের সামনে সন্তান হারানোর শোক যে কতটা গভীর তা ভাষায় প্রকাশ করা কঠিন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, বাবলা তার পরিবারের সঙ্গে মাইজভান্ডারে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়েছে, পরিবারের কেউই বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি এবং তারা মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com