শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় প্রেমিকা অন্বেষা চৌধুরীকে (২০) ছুরিকাঘাতে হত্যা করে জয় বড়ুয়া (২৬) নামে এক প্রেমিক আত্মহত্যা করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে পাহাড়তলী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে অন্বেষা চৌধুরীর মরদেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্লোরে পাওয়া গেছে। তার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। আর জয়ের মরদেহ পাওয়া গেছে ফ্যানের সঙ্গে নিজের শার্ট দিয়ে ঝুলন্ত অবস্থায়। লাশ দুইটির সুরতহাল প্রতিবেদন শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় বড়ুয়া ও অন্বেষা চৌধুরীর মধ্যে ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। জয় বড়ুয়া পেশায় চায়ের দোকানদার ছিলেন। আর অন্বেষা চৌধুরী বিএ পড়াশোনা করার পাশাপাশি টিউশনি করতেন। আগামী ১০ মার্চ ফ্রান্স প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অন্বেষার। বিয়ের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল। রোববার জয় তার এক চাচার খালি বাড়িতে অন্বেষাকে ডেকে নেন। সেখানে প্রথমে অন্বেষাকে খুন করে নিজে আত্মহত্যা করেন জয়।

স্থানীয়রা বলছেন, অন্বেষার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি জয়। তাই প্রেমিকাকে মেরে নিজে আত্মহত্যা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com