শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক

নিউইয়র্কের সম্ভাব্য ভবিষ্যত মেয়র জোহরান মামদানি।

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে মামদানির হাত ধরে প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রে দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়ি ভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করছেন তিনি।

তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরার।

এ ছাড়া বেশ কয়েকবার তাকে ইসলামপন্থী’র তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com