রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে আন্দিয়ান এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৩০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

স্থানীয়রা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত দেখতে পান। পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com