শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

পুঠিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা:: রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেডিক্যাল কলেজের ছাত্রসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর রোড়ের বাসুপাড়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেডিক্যাল কলেজশিক্ষার্থীর নাম মহব্বত আলী (২৪)। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী। তিনি আক্কাস আলীর ছেলে। নিহত আরেকজনের নাম সাঈদ হোসেন। তিনি রাজশাহীর একটি কলেজে অনার্সের ছাত্র। তিনি জেকের আলীর ছেলে। তাদের দু’জনের বাড়িই তেতুলিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী জিমি মণ্ডল জানান, মহব্বত আলী ও তার সঙ্গী সাঈদ একটি মোটরসাইকেলে করে তাহেরপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা ভাই ভাই স্পেশাল (রাজ মেট্রো-ব-১১-০০৯২) পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, মেডিক্যাল কলেজের ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। ঘটনাটি খুব দুঃখজনক।

পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনসার আলী জানান, নিহত দু’জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন বাসটি আটক করেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com