শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পিরোজপুরে পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত

পিরোজপুর সংবাদদাতা:: পিরোজপুরের ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে পিকআপের ধাক্কায় ২ জন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন।

নিহত ঝুমাইয়া আক্তার (৩২) একজন গৃহবধূ ও হাওয়া (৯) তারই মেয়ে। আহতরা হচ্ছেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫), হাফিজা আক্তার (২৮) ও হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকালে স্বজনদের বাসে উঠিয়ে দিতে এসে ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে তারা বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হয় এবং আহত হয় ৪ জন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া পিকআপে থাকা একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com