শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পিরোজপুরে পটকা মাছ খেয়ে ২ জেলের মৃত্যু, অসুস্থ ১১

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কাউখালী উপজেলায় রান্না করা পঁটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ আরও কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে আশংকা জন অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) এ ঘটনা ঘটে। প্রয়াত সুশীল দাস (৫০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার বাসিন্দা। অপর জনের নাম রবি।

অসুস্থ জেলেরা জানান, ২৫ জনের একটি দল দুটি ট্রলারে মাছ শিকার করে সুন্দরবন থেকে বানারীপাড়ার গ্রামের বাড়ি ফিরছিলো। এদের মধ্যে একটি ট্রলারে ১৩ জনের মধ্যে ১২ জনে পটকা মাছ খেয়ে দুপুরে অসুস্থ হয়ে পরে। অসুস্থ অবস্থায় তারা চিকিৎসার জন্য কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুশীল দাস নামে মারা যায়। গুরুতর অবস্থায় ৪ জনকে প্রেরণ করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। এদের মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবি নামে আরও একজন জেলের মৃত্যু হয়।

কাউখালী থানার ওসি মো. বনী আমিন মুঠোফোনে জানান, পঁটকা মাছ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন অসুস্থ হওয়ার কথা আমরা জানতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com