শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পিরোজপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে ইউনিয়নের টিয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান।

এ ঘটনায় আহত ৩ জনকে বরিশালে এবং একজন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রাহাত হাওলাদার (২০) জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান।

রাহাতের বাবা শাহ আলম জানান, শনিবার রাতে রাহাত টিয়ারখালী এলাকায় একটি ফুলবল খেলা দেখে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাদের পথ আটকে রাহাতসহ ৫ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রাহাতকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রেমের বিষয় নিয়ে কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com