শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের সদর উপজেলায় শংকরপাশা ইউনিয়নের নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার রাত ১১টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফয়সাল মাহবুব শুভ পিরোজপুর সদর উপজেলার উকিলপাড়া এলাকার মাহবুব এ খোদার ছেলে। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে গত ৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার চালাতে শংকরপাশায় গিয়েছিলেন তিনি। মল্লিকবাড়ী এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের সমর্থকরা শুভ ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়। তখন গুলিবিদ্ধ হন শুভ।

তাকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৮ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ঢাকায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com