শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা ড. এম সাখাওয়াতের

পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা ড. এম সাখাওয়াতের

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: পার্বত্য এলাকায় যারা পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। তিনি বলেন, এই দেশ সবার, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে আমি খুব দুঃখ পেয়েছি। এ সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এ সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি।

এ সময় বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com