বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনামঃ

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় সোমবার ভোরে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানে, যার তীব্রতা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। খবর রয়টার্সের।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই বলে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com