শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে ––ধর্ম উপদেষ্টা

পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে –--ধর্ম উপদেষ্টা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তিন পার্বত্য জেলার পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন স্থান নির্বাচন জটিলতার কারনে বান্দরবান জেলা মডেল মসজিদটির নির্মান কাজ শুরু করা সম্ভব হয়নি। ধর্ম মন্ত্রণালয় উপদেষ্টার বান্দরবান সফরে সেই জটিলতা নিরসন হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এসময় উপদেষ্টা জেলা শহরের স্টেডিয়াম এলাকা, নিউগুলশান ও মেঘলা এলাকায় প্রস্তাবিত তিনটি স্থান ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন মডেল মসজিদের জন্য প্রস্তাবিত স্থান গুলো দেখেছি সবগুলো জায়গাই সুন্দর। সম্ভাব্য স্থান নির্ধারণে আমাদের কারিগরি টিম রয়েছে তাঁরাসহ বসে সিদ্ধান্ত নেয়া হবে কোন জায়গায় মডেল মসজিদটি নির্মিত হবে। তিনি বলেন এমন জায়গায় মসজিদটির নির্মান করা হবে যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে। পরে উপদেষ্টা পার্বত্য জেলার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হন।

তিনি বলেন পার্বত্য অঞ্চলে পাহাড়ি, বাঙ্গালীর মাঝে সম্প্রীতি বজায় রাখতে জেলা প্রশাসন সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পর্যটন প্রশ্নে তিনি বলেন পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পরামর্শে সরকার তিন পার্বত্য জেলাতেই একই ভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই পর্যটকদের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে।

এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু.আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার, শহীদুল্লাহ কাওছার সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com