শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

‌‘পরাজিত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী’

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : ‌সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন রাজশাহী-৬ আসনের চারঘাট ও বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মতো ঘরে বসে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার অনুসারীরা।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং অসত্য তথ্যের ভিত্তিতে উল্লিখিত সংসদীয় আসন থেকে সম্প্রতি পরাজিত কাঁচি মার্কার স্বতন্ত্র এমপি প্রার্থী রাহেনুল হক ও তার অনুসারীরা সংবাদ সম্মেলন করে নির্বাচনকে আজ প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রধান নির্বাচনি এজেন্ট সাইফুল ইসলাম বাদশা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের দাবির তীব্র নিন্দা জানান। নেতারা বিএনপি জামায়াতের মতো এমন কর্মকান্ড থেকে রাহেনুল হককে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com