শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে অসহায় ও দরিদ্র জনসাধারণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে বান্দরবান জেলা পরিষদের, জেলা প্রশাসক, পৌরসভার, যৌথভাবে আয়োজনে বিভিন্ন পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা সদরের ১০ হাজার কর্মহীন ও অসহায় দরিদ্র জনসাধারণকে উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল প্রদান করা হয়।

বান্দরবানের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সামগ্রী গ্রহণ করে।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, আগামী দিনের মেয়র সামছুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com