বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
মোঃ রজোউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পদ্মা সেতুর পরামর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা বাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেড।
গতকাল শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এ সেনাবাহিনীর ক্যাম্প সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৫৮ ইষ্ট বেঙ্গল ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সোহেল রানা, পিএসসি। তিনি বলেন, সেনাবাহিনী শুধু পদ্মা সেতুর পরামর্শক ও নিরাপত্তার দায়িত্বই পালন করছে না, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামো ও দুর্যোগ মোকাবেলাসহ অনেক কাজই করছে। দেশী বিদেশী অনেক ষড়যন্ত্র হয়েছে পদ্মা সেতুকে নিয়ে। এখনও ষড়যন্ত্রকে খাটো করে দেখা হচ্ছে না। সেতুর সার্বিক নিরাপত্তায় সেনাবহিনী জলে ও স্থলে কাজ করে চলেছে। সেতুর সার্বিক নিরাপত্তা সেতু এলাকার বিভিন্ন বিষয়ের দিকে তারা নজর রাখছেন। নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সভায় অংশ নেওয়া বিক্রমপুর ও শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকরা সকল ধরণের সহযোগীতার আশ^াষ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, লে. নিয়ামুল বারী এ্যাডজুটেন্ট। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমূখ।