বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন!

পটিয়ায় চাচার হাতে ভাতিজা খুন!

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে মো. রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক আপন চাচা জালাল উদ্দিনকে খুঁজছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও ৪ মাস বয়সী দুটি ছেলে রয়েছে।

নিহত রাসেলের চাচা নাছির মিয়া বলেন, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন পালন করে বড় করেন। আমার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছে। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ক্ষিপ্ত চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমি তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী বলেন, রাত ১১টার পর গলার ডান পাশে জবাই করা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com