শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নেত্রকোনা -৪ আসনে বিপুল ভোটে বিজয় লুৎফুজ্জামান বাবর

স্টাফ রিপোর্টার: মাঈন উদ্দিন ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফলে তিনি বিশাল ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয় লাভ করেছেন।

এই সংসদীয় আসনের মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ভোটের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার ৩৯ হাজার ৩০৮ ভোট।

নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদারের চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাবর তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন । তার এই বিশাল জয়কে এই জনপদের মানুষের ‘ভালোবাসার প্রতিফলন’ হিসেবে দেখছেন স্থানীয়রা।

নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) ভোর থেকেই মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ১৪৯টি কেন্দ্রে ভোটারদের ঈদ উৎসবময় পরিবেশে সমাগম লক্ষ্য করা গেছে। দীর্ঘ ১৭ বৎসর প্রতীক্ষার পর বাবরকে প্রতিনিধি হিসেবে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাসে মেঠে উঠেছে সাধারণ জনতা অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়াই করলেও ভোটের মাঠে বাবরের জনপ্রিয়তার কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com