শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নিরাপত্তা চেয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের থানায় জিডি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাইর ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে চাঁদা দাবি করে।

চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই বলেন, একটা নাম্বার থেকে ফোন করে অটল তংচংগ্যা বা চাকমা নাম বলে এক ব্যক্তি টাকা দাবি করে। তখন আমি তাকে অফিসে এসে কাগজে লিখে দিয়ে টাকা নিতে বলি। সে আমাকে বিকাশে টাকা দেয়ার কথা বলে। তখন আমি তাকে বিকাশে কোথা থেকে টাকা দিবো বললে সে উত্তেজিত হয়ে যায়। আমাকে উল্টা পাল্টা কথা বলে ফোন কেটে দেন। পরে আমি মোবাইল নাম্বার দিয়ে থানায় একটা অভিযোগ করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com