বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নিজ মৎস্য ঘেরে ব্যবসায়ীকে কু‌পিয়ে হত্যা

খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় সু‌খেন্দ্র নাথ সরদার না‌মে এক যুবককে কু‌পি‌য়ে হত্যা করা হয়েছে। সোমবার (০৭ মার্চ) রাত ৯টার দিকে উপ‌জেলার খ‌ড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় এ ঘটনা ঘটে‌। সুখেন্দ্র নাথ সরদার মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খ‌ড়িয়া ভ‌ড়েঙ্গার চ‌ক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান সুখেন্দ্র। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘেরের পা‌নি‌তে ফে‌লে দেয়। পানিতে ভারী কিছু ফেলার শব্দ ও গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com