শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের সম্পদ গ্রাহক আমানতের চেয়ে চার গুণ বেশি

এস.এম.সাঈদুর রহমান, খুলনা ব্যুরো:
দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও পিরোজপুর জেলার ২১ হাজার গ্রহকের কাছ থেকে আড়াই শত কোটি টাকার আমানত সংগ্রহ করেছে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট। বিষয়টি দুর্নীতি দমন কমিশন-দুদক ও বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গত দশ বছর ধরে সংগ্রহ করা গ্রাহকদের এই টাকায় প্রতিষ্ঠানটির কেনা তিন শত বিঘা জমির এখন বাজার মূল্য হাজার কোটি টাকা। এ কারণে গ্রাহকরা মনে করেন, লগ্নিকৃত টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কোন ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা-শঙ্কা নেই।

সূত্র জানান, গ্রাহকদের টাকায় জমি কেনার পাশাপাশি ৭টি আয়বর্ধক ও সেবামূলক প্রকল্প গ্রহণ করেছে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট। এরমধ্যে বৃদ্ধা আশ্রম, হাসপাতাল ও ড্রেজিং প্রকল্প আছে।

এখন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েছে আগামী ৬ মাসের মধ্যে গ্রাহকদের সমুদয় আমানত ফেরত দেওয়ার। ইতোমধ্যে ৭৬ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে পুরোদমে নিজস্ব আয়ে এবং বিনিয়োগে ফেরাতে কাজ চলছে জোরেসোরে।

গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য আগামী ৬ মাস সবার সহযোগিতা চেয়েছেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি তালুকদার আব্দুল মান্নান। গ্রাহকদের ধৈর্য্য ধারণ, স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক, গণমাধ্যম কর্মি, দুদক, বাংলাদেশ ব্যাংক, পিবিআই’র সার্বিক সহযোগিতা পেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি জানান। ‘মিথ্যা প্রচার ও গুজবে কেউ কান দেবেন না’ এমন আহ্বান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যাবস্থাপনা পরিচালকের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com