শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

নারীর টোপ দিয়ে ৬১ বছর বয়সী ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : চট্টগ্রামে নারীর টোপ দিয়ে ৬১ বছর বয়সী এক ব্যবসায়ীকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে একটি চক্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আমিন জুটমিল এলাকা থেকে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ ১নং রোডের বার্মা কলোনির আরমান আলী রাজের স্ত্রী নাছমিন আক্তার পাখি (২২), আমিন কলোনির জিএম পাহাড়ের রানীর বাড়ি এলাকার ইয়াসিনের ছেলে মো. ইমন (২২) এবং নোয়ালখালীর বেগমগঞ্জ থানার মহেশপুর গ্রামের মো. নুর আলমের ছেলে মো. হৃদয় (২৩)

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, ৬১ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে সম্প্রতি নাছমিন আক্তার পাখির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তারা মোবাইল ফোনে কথাবার্তা বলতেন। নাছমিন আকতার পাখি ভিকটিমকে দেখা করতে বললে বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিম আমিন জুটমিলের উত্তর গেট এলাকায় দেখা করতে আসেন। এরপর তাকে কৌশলে অপহরণ করে খালি জায়গায় আটকে রেখে ৬০ হাজার টাকা মুক্তিপণ এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা।

এ ঘটনায় শুক্রবার থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। এদিন রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলের আশপাশে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে একটি কিরিচ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও তিন আসামি পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com