বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাজিরহাটে দুই বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি:: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে নাজিরহাট পৌরসভাধীন মাইজভান্ডার সড়কে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘মাবিয়া বেকারি অ্যান্ড সুইটস’কে ১ লাখ টাকা এবং ‘নূর বেকারি’কে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে আমরা কোনোভাবেই নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন বরদাস্ত করব না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com