শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভূমিধসে নিহত অন্তত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ভূমিধসে কমপক্ষে ১১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারী শ্রমিকদের মধ্যে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স-এর।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা জানান, ধসের সময় খনির ভেতরে অসংখ্য খনি শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবারও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল বলেন, ‘ধসের সময় আমার চাচাতো ভাইও খনিতে ছিল। আমরা ১৩টি মরদেহ উদ্ধার করেছি, এর মধ্যে তারটিও আছে। ওই সময় ১০০ জনের বেশি শ্রমিক খনিতে ছিল।

ইসা সানি নামে এক আহত খনি শ্রমিক জানান, আমরা বেঁচে ফিরেছি ভাগ্যক্রমে। ১০০ জনের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়েকজনও শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, জামফারা অঞ্চলে অবৈধভাবে স্বর্ণখনন অত্যন্ত সাধারণ ঘটনা। এসব খনি প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, যা সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী। নিয়ন্ত্রণহীন এই খনিগুলোর অনিরাপদ পরিবেশের কারণে অতীতে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com