রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নবাবগঞ্জে হাম-রুবেলার টিকাদান কর্মসূচীর উদ্বোধন 

নবাবগঞ্জে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি কর্মসূচীর উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধিঃ

প্রতি চার বছর অন্তর হাম রুবেলার টিকা দেয়ার কর্মসূচী থাকলেও বিগত সরকার সেটায় অবহেলা করেছে। ২০২০ সালে শিশুদের জন্য হাম রুবেলার টিকা দেয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকার সেটা না করে সারা দেশে শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়িয়েছে। রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে হাম রুবেলার জাতীয় টিকা দান কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

সারা দেশের ১৮টি জেলার ৩০ উপজেলায় একযোগে আজ এ টিকা দান কর্মসূচী শুরু হয়েছে। মন্ত্রী নবাবগঞ্জ থেকে এর উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে ঢাকা-১ আসনের এমপি খন্দকার আবু আশফাককে সভাপতিত্ব করা কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, আহমেদ জমসেদ হাসান, স্বাস্থ্যের মহাপরিচালক প্রভাত চন্দ্র চৌধুরী, এডিজি জাহিদ রায়হান, নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আবুল বাসার প্রমুখ।

নবাবগঞ্জে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি কর্মসূচীর উদ্বোধন 

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েক বছর বিলম্ব হওয়াতে হাম রুবেলায় কিছু শিশু মারা গেছে। এটা গত সরকার ভুল করেছে । তারা ৪ বছর পরেও এ টিকা দেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণের পর হতেই স্বাস্থ্যখাতে শিশুদের বিষয়ে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নেন। পরবর্তীতে ইউনিসেফসহ কয়েকটি সংস্থার সহায়তায় এ ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার অধিক ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে প্রথমে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের জন্য এ ভ্যাকসিনের ব্যবস্থা করে। আগামী ১২ এপ্রিল ঢাকার দুই সিটি, ময়মনসিংহ এবং বরিশালে পরবর্তী ধাপের টিকা দেয়া হবে। এছাড়া আগামী ৩রা মে সারাদেশে এ টিকার সরবরাহ করা হবে।

মন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, হাম রুবেলা যাতে বাংলাদেশে কোনো মারাত্মক আকার ধারণ করতে না পারে সে বিষয়ে সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয় সজাগ আছে। যেখানেই শিশুরা আক্রান্ত হওযার সম্ভাবনা সেখানে বিশেষ গুরুত্ব দেয়ার ব্যবস্থা রয়েছে। মন্ত্রী এসময় স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে শিশুদেরকে টিকা খাইয়ে ‍ভ্যাকসিন পুশ করে কর্মসূচীলর উদ্বোধন করেন। এরপর তিনি বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কেন্দ্রে ঘেুরে দেখে সবাইকে নির্ভয়ে শিশুদের জন্য হামের টিকা গ্রহণের আহবান জানান।

মন্ত্রী বলেন, সারা দেশের উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠির জন্য চিকিৎসা সেবা আরো সহজ করতে সরকার কাজ করছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত সকলকে আরো আন্তরিক হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, দোহার ও নবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি খন্দকার আবু আশফাকের সার্বিক সহযোগিতায় এখানে স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান গতিশীল হয়ে কাজ করবে এটা আমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন জিল্লুর রহমান, ঢাকা বিভাগীয় স্বাস্থের ডিজি, দোহারের উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা রবিউল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা তুষার আহমেদ, সাবেক ভিপি মহসীন রহমান আকবর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com