বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ
কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই নবাবগঞ্জের আড়িয়ল বিলের গোবিন্দপুর মৌজায় প্রকাশ্য দিবালোকে ফসলী জমির মাটি লুট করে চলেছে একটি সিন্ডিকেট। তাঁরা এ মাটি নিয়ে ঢিবি তৈরী করে ব্যবসা করছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান। এসময় তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্যেকুসহ একজনকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমান আদালতে ২লাখ টাকা জরিমান করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহারের নিকরা বিলের পূর্বদিকে ইটভাটার পিছনে অবাধেই ভ্যেকু দিয়ে মাটি কেটে ট্রাক ও মাহেন্দ্র গাড়ী ভর্তি করে লাইন ধরে নিয়ে যাচ্ছে। মামুন নামে এক ব্যক্তি এসব মাটির দায়িত্ব ছিলেন। তিনি বলেন, এসব জমি তালা কিনে নিয়ে মাটি কাটছে। এ সিন্ডিকেটের সাথে রয়েছে আব্দুর রহিম, নুর ইসলামসহ আরো কয়েকজন।

এসময় মাটি কাটার সাথে জড়িতদের খোঁজার চেষ্টা করলে কেউ পরিচয় না দিয়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে নবাবগঞ্জ উপজেলার নিবার্হী ম্যাজিষ্ট্রেট আসিফ রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। এদের উপস্থিতি টের পেয়ে মাটি শ্রমিকরা ট্রাক ও মাহেন্দ্র গাড়ী রেখে পালিয়ে যায় বলে জানান স্থানীয় কৃষক আব্দুস সাত্তার।
এ সময় গোবিন্দপুর চক নামক স্থানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে মো: মামুন ( ৪০) নামক এক ব্যক্তিকে ২,০০,০০০/-( দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. আসিফ রহমান। আসিফ রহমান বলেন, ফসলি জমিতে বা তার আশপাশে কোনো মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।