শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

নতুন মামলায় ইনু-মেনন-দীপু-পলক কারাগারে

নতুন মামলায় ইনু-মেনন-দীপু-পলক কারাগারে

অনলাইন ডেস্ক:: রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও শাহবাগ থানায় করা নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে এসব মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা ও হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ইমরান আহম্মেদের আদালত নতুন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই-আগস্টের গণহত্যায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com