শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

নওয়াজপন্থী নেতা ইমরানকে ক্ষমতার পথ দেখিয়েছেন

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ :ভোটের এক সপ্তাহ পরেও পাকিস্তানের রাজনৈতিক সংকট দূর হয়নি। নতুন সরকার গঠন নিয়ে নানা জটিলতার মুখে পড়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গত ৮ ফেব্রুয়ারির ভোটে সর্বোচ্চ আসনে জয়ী হয়েও তারা সরকার গঠন করতে পারছেন না। এরই মধ্যে কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন কারাবন্দী ইমরান।

পিটিআইয়ের এই রকম রাজনৈতিক অবস্থানের মধ্যে এবার ইমরান খানকে ক্ষমতার পথ দেখিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা খাজা সাদ রফিক। তিনি বলেন, ‘তার দলের সরকারের প্রধান হওয়ার কোনো ইচ্ছাই নেই।’ নওয়াজের দলের নেতার এমন বক্তব্যের আগে পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে দেশটির বড় দুই দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যকার বৈঠক হঠাৎ স্থগিত করা হয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে খাজা সাদ রফিক লিখেছেন, জাতীয় পরিষদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পার্লামেন্টে ফেডারেল সরকার গঠন সকল রাজনৈতিক দলের যৌথ দায়িত্ব। কেবল পিএমএল-এনের একক নয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতার পথ দেখিয়ে দিয়ে তিনি বলেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট করে সরকার গঠনের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তাদের স্বাগত জানাব।

সূত্র : ডন ও জিউ নিউজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com