রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
‘ধূমকেতু' দিয়ে শুরু ট্রেনে ঈদযাত্রা নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ধূমকেতু’ ট্রেন দিয়ে শুরু হয়েছে এবারের ঘরমুখো মানুষের ঈদযাত্রা।
সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস।
আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট বিক্রি করা হয় গত ১৪ মার্চ। গত ২০ মার্চ পর্যন্ত চলে অগ্রিম টিকিট বিক্রি।
এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ করার জন্য কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি নাশকতা প্রতিরোধ করা জন্য চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্যশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।