শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক আটক

দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক আটক

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমানের বিশ্বস্ত সহযোগী নুরুল হক বেপারী রাজধানীর সেগুন বাগিচা থেকে ডিবি পুলিশের কাছে আটক হয়েছে।

রোববার (৪ মে) সকাল ১০ টায় তাঁকে আটক করে ডিবি। সে দোহার উপজেলার নারিশা গ্রামের পান্জু বেপারীর ছেলে। নুরুল হক পেশায় একজন জাহাজ ব্যবসায়ী।

দোহার থানা পুলিশ সূত্র জানায়, নুরুল হক বেপারী ২০২২ সালের জুন মাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নামে দোহার থানা ও রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। ৫ আগষ্টের পর হতে সে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। ব্যক্তিগত জীবনে সে একাধিক বিয়ে করেছে। আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুলকে সে বিয়ে করেছিল। পরে বিচ্ছেদ ঘটে। আনার কলি পুতুল সালমান এফ রহমানের আশীর্বাদে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হয়। সে দোহার উপজেলার চর জয়পাড়া গ্রামের শেখ আক্কেল আলীর মেয়ে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে নুরুল হক বেপারীর বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ১১ বছর।

দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, নুরুল হক বেপারীকে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে। তাঁকে দোহারের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দোহার থানা পুলিশ দোহার থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর থেকে মো. শাজাহান পত্তনদার ওরফে চিনু পত্তনদারকে গ্রেপ্তার করে। এছাড়া মাহমুদপুর ইউনিয়নের শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবীর হোসেনকে গ্রেপ্তার করে। তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com