শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।

এরআগে, বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনায় সোম থকে বুধবার (৫-৭ আগস্ট) পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া সহিংসতা এড়াতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবতের তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে দেয়া নির্দেশনায় বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথমদিনে দেশব্যাপী সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ ৯৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com