বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায় – এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, জাতীয় পার্টিকে এ দেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায় । নতুন প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে হলে জাতীয় পার্টির সরকারের কোন বিকল্প নেই। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলে এ দেশে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। মানুষ শান্তিতে ছিল,দেশে কোন খাদ্য সংকট ছিল না। দেশ ছিল স্বয়ংসম্পূর্ণ । অথচ পরবর্তী ২৮ বছরে সে উন্নয়নের ধারা ব্যহত হয়েছে। বর্তমানে দেশের সর্বত্রই দুর্নীতি, খুন,ধর্ষন,ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা, সরকারী চাকরীতে ঘুষ বানিজ্য,মাদকে সয়লাব,প্রশ্নপত্র ফাঁস, জনগণের নিরাপত্তার অভাব সহ দেশে সামাজিক মুল্যবোধের ধ্বস নেমেছে। তাই এ দেশের জনগণ এখন পরিবর্তন চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে গতকাল শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাজাহান মিয়ার সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, এড. আঃ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, আলহাজ¦ আঃ জলিল পাঠান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,হাবিবুর রহমান পাপলুস,মোঃ আবুল হোসেন,মোঃ আঃ সাত্তার, জাকির হোসেন,মহসিন মাঝি,জাহাঙ্গীর মাষ্টার,মনির হোসেন,সিরাজুল ইসলাম,শহিদুল ইসলাম,শাহআলম,বাদল মিয়া, দেলোয়ার হেসেন, হাশেম খান, দিপু কাজী,প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com