শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই সোনার নতুন দাম নির্ধারণে ঘোষণায় দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে সোনার দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ১৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি করা হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৩৬৫ টাকা বাড়ানো ঘোষণা দেয় বাজুস, এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাড়ায় এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা।

এর আগে গত ২২ জানুয়ারি ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়। তার আগে গত ১৫ জানুয়ারি সোনার দাম ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করে বাজুস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com